কুলাউড়া পৌরসভার বাজেট পেশ

July 1, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের সংশোধিত ও ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ১৮ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৭শত ৬৬ টাকার বাজেট পেশ করা হয়। ২৯ জুন বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিলার ইকবাল আহমদ শামীমের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান।
বাজেটে সর্বমোট আয় দেখানো হয়েছে ১৮ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৭শত ৬৬ টাকা। সর্বমোট ব্যয় ১৮ কোটি ০৯ লাখ ১২ হাজার ২শত ২৬ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৯ লাখ ৩৬ হাজার ৫শত ৪০ টাকা। লিখিত বাজেট পাঠ করেন পৌরসভার সচিব শরদিন্দু রায়। কোরআন তেলাওয়াত করেন পৌরসভার স্টাফ জালাল আহমদ ও গীতা পাঠ করেন কর আদায়কারী ভানু পুরকায়স্থ।
উলে¬খ্য, প্রায় ৩ মাস পূর্বে কুলাউড়া পৌরসভা এ গ্রেডে উন্নীত হয়েছিলো। এ গ্রেডে উন্নীত হওয়ার পর এটি ছিলো প্রথম বাজেট।
বাজেট অনুষ্ঠানের দাওয়াত কার্ড এক বখাটে ছেলের মাধ্যমে বিলি করায় এবং কুলাউড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অনেক সাংবাদিকবৃন্দরা দাওয়াত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ ও বাজেট পেশ অনুষ্টান বয়কট করেন সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com