কুলাউড়ায় টিলাভূমি কর্তন-রেললাইনে দুর্ঘটনার আশঙ্কা

July 8, 2017,

বিশেষ প্রতিনিধি॥  অবৈধ উপায়ে টিলা কর্তনে সারা দেশে ভূমি ধ্বসে দেশের সামরিক-আধাসামরিক, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এমন করুণ দৃশ্য দেখেও বোধদ্বয় হচ্ছে না কুলাউড়া উপজেলার বরমচালের রেল স্টেশনের আশেপাশে বসত করে থাকা বাসিন্দাদের। দিনে দুপুরে প্রশাসনের নাকের ঢগায় বসে রেললাইনের পাশের টিলাভূমি কর্তন করছে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা। এতে কর্তনকৃত ভূমির উপরে অবস্থিত বাঁশ-গাছ অথবা ভূমি ধ্বসে রেললাইন কিংবা চলমান ট্রেন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।
এঘটনায় ২ জুলাই স্থানীয় বাসিন্দা আলহাজ্জ্ব মোঃ হানিফ নিজে বাদী হয়ে এবং স্থানীয় হারুন মিয়া, ফুল মিয়া, রফিক মিয়াসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে বিবাদী করে কুলাউড়া রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও কোন এক অদৃশ্য কারনে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বরমচাল রেলস্টেশনের পাশ^বর্তী স্থানে রেললাইনের পাশের টিলাভূমি কাটছে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্দনে এই অবৈধ কাজ করছে তারা।
১ জুলাই এমন মাটি কর্তন করার সময় রেলের ভূমির লিজকৃত মালিক আলহাজ্জ্ব মোঃ হানিফ বাঁধা দিলে তারা তা উপেক্ষা করে বহাল তবিয়তে টিলা কাটে। এমন পরিস্থিতি দেখে পরেরদিন তিনি আশেপাশের লোকজনকে ডেকে এনে বিষয়টি দেখালে মোঃ হানিফকে বিভিন্নভাবে হুমকী প্রদান করতে তাকে তারা। এক পর্যায়ে তিনি কুলাউড়া রেলওয়ে থানা বরারবর লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রশাসন বিভিন্ন অযুহাতে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য বাদীকে প্রস্তাব দেয়। কিন্তু স্থানীয় পর্যায়ে কোন সমাধান হচ্ছেনা এমনকি বাদীকে বিভিন্ন প্রভাবশালী মহল থেকে হুমকী প্রদান করা হচ্ছে এই বলে যে, ‘থানা থেকে অভিযোগ প্রত্যাহার কর’।
এ বিষয়ে অভিযোগকারী আলহাজ্জ্ব মোঃ হানিফ বলেন, অনেকবছর যাবৎ রেলসম্পত্তির ১.২৯ শতক ভূমি আমি লিজ নেই। আইনানুগভাবে প্রতিবছর আমি লিজকৃত ভূমির খাজনা পরিশোধ করছি। কিন্তু স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা সবসময় রাতের অন্ধকারে আমার ভূমিতে চাষকৃত বাঁশ-গাছ কেটে নিয়ে যায়। কিন্তু এবার দেখছি সরাসরি আমার লিজকৃত রেলসম্পত্তির একটি অংশের টিলাভূমি কেটে মাটি সরিয়ে নিচ্ছে। আমি বাঁধা দিলে তারা আমাকে হুমকী দিচ্ছে। রেলওয়ে থানায় লিখিত অভিযোগ করেছি, কিন্তু এখনো কোন সুরাহা পাইনি। বরঞ্চ এখন দুষ্কৃতিকারীরা আরও বেপরোয়াভাবে মাটি কাটার প্রস্তুতি নিচ্ছে।
এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ আব্দুল আহবাব চৌধুরী শাজাহান বলেন, রেলের টিলা কাটা হলে এটা অন্যায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখবো।
এবিষয়ে কুলাউড়া রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাসেল বলেন, আমরা তদন্ত করেছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com