কুলাউড়া উপজেলা জাপার কমিটি বাতিল

July 8, 2017,

বিশেষ প্রতিনিধি॥  কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির কমিটি বাতিল করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ ও সম্পাদক সৈয়দ নুরুল হক এর স্বাক্ষরিত ৫ জুলাই বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন ও আসন্ন একাদশতম সংসদ নির্বাচনের প্রতি গুরুত্ব দিয়ে দলের গতিশীলতা বৃদ্ধির লক্ষে উপজেলা কমিটি বাতিল করে এম লুৎফুল হককে আহ্বায়ক ও এএসএম ছিদ্দিক আহমদ লোকমানকে সদস্য সচিব এবং মোঃ খুরশীদ উল্লাহ মাষ্টারকে উপদেষ্টা করে ৭১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। উক্ত কমিটিকে ৩ মাসের মধ্যে নুতন ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে উপজেলা জাতীয় পার্টির পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com