মৌলভীবাজারে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন
July 19, 2017,

ওমর ফারুক নাঈম॥ ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দিব বাংলাদেশ’ এই স্লোগানে মৌলভীবাজারে শুরু হয়েছে জাতীয় মৎস সপ্তাহ।
বুধবার ১৯ জুলাই মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য সড়ক র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পৌরসভার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।



মন্তব্য করুন