গরু চোর সন্দেহে আটক-৩

July 19, 2017,

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের বাস ট্রামিনাল এলাকা থেকে গরু চোর সন্দেহে তিনজনকে আটক করেছে জনতা।
বুধবার ১৯ জুলাই দুপুর ১২ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার বর্তমান মৌলভীবাজার শহরের বেরিরচড় এলাকার আব্দুর রহিমের ছেলে যুবেদ মিয়া (২২), সিলেট জেলার বতমান ঠিকানা বেরিরচড় এলাকার বাতির মিয়ার ছেলে আনফর (৩০) ও ময়িমনসিং জেলার আয়ুব আলীর ছেলে আজিজুল মিয়া (৪০)।
মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মো: আনিছুজ্জামান বায়েছ জানান, বেশ কিছুদিন ধরের শহরের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি হচ্ছে আজ দুপুরে তার তিন জন একটি গরু জবাই করে বস্তায় করে হানিফ বাস যোগে ঢাকা যাচ্ছিল এমন সময় জেনতা তাদেরকে সন্দেহে করে আটক করে মৌলভীবাজার পৌরসভায় নিয়ে আসে।এসময় চোররা জানায় ওসমান ও যুবেল নামে দুজন লোক তাদেরকে একটি গরু মনু নদির পাড়ে নিয়ে দেয় এবং জব করতে বলে। তারা দুজন এখন পালতক রয়েছে।
পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: সোহেল আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান,গরুটি জবাই করে চামড়া না পাওয়ায় গরুর মালিক নিধারণ করা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com