মৌলভীবাজারের বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম রব্বানী আর নেই

July 20, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের বাসিন্দা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয়বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম খালেদা রব্বানীর স্বামী বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম রব্বানী আর নেই।(ইন্নালিল্লাাহী ওয়া ইন্নাইলাহির রাজিউন)
বৃহস্পতিবার ২০ জুলাই সকাল ১০টায় ঢাকা গ্রীন লাইফ হাসপাতাল শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার ২১ জুলাই বাদ জুমা পৌর ঈদগাঁহ ময়দানে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
গোলাম রব্বানী ছাত্রলীগের কর্মী হিসেবে ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন। ভাষা আন্দোলনের প্রচার প্রচারণা ইত্যাদি কাজ করেছেন। পরবর্তীতে কর্মজীবনে প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবে পরিচিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com