ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই

July 20, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে আহত করে নগদ ৩ লক্ষ টাকা ছিনতাই করেছে দূর্বিত্তরা।

বৃহস্পতিবার ২০ জুলাই দুপুর ২টার দিকে মৌলভীবাজার শহরতলীর জুগিডরস্থ পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের কুসুমবাগস্থ ইষ্টার্ণ ব্যাংক থেকে নগদ ৩ লক্ষ টাকা তুলি বাড়ি ফিরছিলেন নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা মো: আব্দুল গণি (৯০) ও তার স্ত্রী নিলাউল বেগম (৭০)। ব্যাংক থেকে টাকা তুলে সিএনজি যোগে শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় গেলে দুটি মোটর সাইকেলে ৪জন দূর্বিত্ত দেশীয় অস্ত্র দিয়ে আহত করে নগদ ৩ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় সিএনজি চালক দিলিপ বরুয় (৪০) আহত হন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ছিনতাইয়ের বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। আহতদের চিকিৎসা চলছে। অভিযোগ নিয়ে ছিনতাইকারীদের আটক করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com