মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোটার॥ মাছ চাষে গড়ব দেশ, বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৭ উদযাপিত হচ্ছে ১৮-২৪ জুলাই। সাত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে মৎস্য অধিদপ্তর মৌলভীবাজার এর উদ্যোগে দুপুর মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে মাছ চাষ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সদর, খামার ব্যবস্থাপক, সদর, প্রধান শিক্ষক, সরকারী উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার উপস্থিত ছিলেন।
এর পর বিকেল ৪ ঘটিকায় অত্র জেলার সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্যসপ্তাহ- ২০১৭এর উপর মতবিনিময় করা হয়। এসময় মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেট্রসিক মিয়ার সাংবাকিদরা উপস্থিত ছিলেন। এ সময় মৎস্য খাতে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর মত বিনিময় করা হয়।
বিকেল ৫ ঘটিকায় শিশুদের বিভিন্ন গ্রুপে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক-গ্রুপ -জাতীয় মাছ ইলিশ, খ-গ্রুপ –আদর্শ পুকুর এবং গ গ্রুপ-মাছ ধরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদর, খামার ব্যবস্থাপক, সদর সহকারী মৎস্য কর্মকর্তা,ক্ষেত্র সহকারী, পরিচালক,অনুশীলন চারু ও কারুকলা এবং অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ৃও



মন্তব্য করুন