সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে সৈয়দা সায়রা মহসিন এর সাথে মত বিনিময়

July 23, 2017,

স্টাফ রিপোর্টার॥ নবগঠিত সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের মৌলভীবাজার নেতৃবৃন্দ সাংসদ সৈয়দা সায়রা মহসিন এর সাথে তাঁর বাসভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন।
২২ জুলাই শনিবার বিকাল ৬ টায় সংগঠনের আহ্বায়ক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব এর উপস্থাপনায় ৩৯টি সংগঠনের প্রায় ৬০জন নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ সাদিক আহমদ, খালেদ চৌধুরী, এড. আঃ মতিন চৌধুরী, রূহেল আহমদ চৌধুরী, বকসী ইকবাল আহমদ, ইহাম মুজাহিদ, সৈয়দ শাহীন মিয়া, কাজী লুৎফুল কবির লাভলু, ইউসুফ আহমদ জুয়েল, চৌধুরী মেরাজ, আবুল কালাম আজাদ, ফজলু হাসান, মাহমুদ এইচ খান, হায়াতুল ইসলাম, শাহ্ সাব্বির আহমদ, শাকিল আহমদ সহ অন্যান্য। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সৈয়দা সায়রা মহসিন সামাজিক সংগঠন এর সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন এবং মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে প্রচেষ্ঠা চালিয়ে যাবেন বলে মতামত ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে আগামী ৫ আগস্ট শনিবার মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন করার ঘোষণা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com