পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
July 25, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ সকল সুবিধা রাষ্ট্রিয় কোষাগার থেকে প্রদানের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজার পৌরসভা।
সোমবার ২৪ জুলাই সকাল ১০টায় পৌরসভার অফিস প্রাঙ্গনে বিক্ষোভ করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, প্যানেল মেয়র ফয়সল আহমদ, ওয়ার্ড কাউন্সিলর মনবির রায়, নির্বাহী প্রকৌশলী মো: আবুল হোসাইন, সচিব এম আমিনুল ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকীবুর রহমান, অর্থ সম্পাদক রণধীর রায়, জেলা সভাপতি একেএম নুরুজ্জামান সহ অন্যান্যরা।



মন্তব্য করুন