পুষ্টি নিয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা

July 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এনজিও সংস্থা সুচনার উদ্যোগে পুষ্টি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে পুষ্টি বিষয়ক এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পুষ্টি বিষয়ক এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন,প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল হামিদ মাহবুব।


পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন পুষ্টি গবেষক নুজহাত চৌধুরী। তিনি শিশুদের বেঁটে হওয়া,অতিরিক্ত মোটা হওয়া এবং হঠাৎ অসুস্থ হয়ে অপুষ্টিতে ভোগার ব্যাপারে বিষদ আলোচনা করেন। তিনি বলেন বাংলাদেশে এক জরিপে দেখা যায় ৩০ ভাগ বেটে বা বামন রোগী রয়েছেন। তবে এটা ৪০ ভাগ অতিক্রম করলে মহামারী দেখা দেবে। তিনি বলেন সিলেট অঞ্চলে এটা রয়েছে ৪৯ ভাগের উপরে।
বিভিন্ন দিক নিদেশনা নিয়ে আলোচনা করেন, মোহাম্মদ আলী রেজা, সুচনার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. সেলিম মন্ডল, লাইভলিহুড ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক, আবু হান্নান, ডা. মাহবুব ও আনিছুর রহমান।
অবহিতকরণ সভায় জেলার কর্মরত, ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার ৪০ জন সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com