মসজিদুল আকসায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মসজিদুল আকসার প্রবেশ পথে নিরাপত্তা ও তল্লাশি গেট বসিয়ে মসজিদকে ঘিরে রাখা এবং মুসলমানদের জুমার নামাজ আদায়ে বাধা দেয়া, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার তীব্র প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
সোমবার ২৪ জুলাই সকাল ১০টায় মৌলভীবাজার শহরের সিলেট রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম.সাইফুর রহমান রোডে সমাবেশে মিলিত হয়। মিছিল পরর্বতী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি মুর্শেদ আহমদ চৌধূরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি মো: ফখরুল ইসলাম, শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্র শিবির মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধূরী তার বক্তব্যে বলেন , আল আকসা মসজিদে নামাজ আদায় করার জন্য মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির ক্ষমতা দখলদার ইসরাইলের নেই। এ ধরনের নিষেধাজ্ঞা জারি করে তারা জাতিসঙ্ঘ সনদ চরমভাবে লঙ্ঘন করেছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ফিলিস্তিনিরা আল আকসা মসজিদের বাইরের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন। সেখানেও ইসরাইলি নিরাপত্তা বাহিনী হামলা চালিয়ে চরম মানবতাবিরোধী কাজ করেছে।
তিনি বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলি দখলদারীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য শান্তিকামী সব রাষ্ট্র এবং সব আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান করছি। প্রেস রিলিজ



মন্তব্য করুন