ভ্রাম্যমান আদালত মৌলভীবাজারে পাঁচ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
July 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে রোববার বিকেলে সরকার বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. রহমান খানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারিরা।



মন্তব্য করুন