এইচএসসিতে ইম্পিরিয়েল কলেজের সাফল্য
July 25, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষায় এবারও সাফল্য ধরে রেখেছে ইম্পিরিয়েল কলেজ। কলেজটিতে এবার পাসের হার ৮৯ শতাংশ। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৯৯ জন উক্তির্ণ হয়েছে।
ইম্পিরিয়েল কলেজ ২০১১ সালে মৌলভীবাজার পৌর শহরে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ সাফল্য অর্জন করে।
কলেজের কো-অর্ডিনেটর মো: সিতাব আলী জানান, অন্যান্য বছরের তুলনায় আমাদের কলেজের ফলাফল আশাতীতভাবে একটু কম হয়েছে। তবে আমাদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছি। আগামী দিনে আরো ভালো করার স্বপ্ন দেখি। ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করে সেগুলোকে সংশোধনের মাধ্যমে আগামীতে আরো ভালো করার জন্য লড়াই করে যাব।



মন্তব্য করুন