জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে–পুলিশ সুপার

নবগঠিত সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সাথে জেলা পুলিশ সুপারের এক মতবিনিময় সভা ২৪ জুলাই সোমবার পুলিশ সুপারের কনফারেন্স হলে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের আহবায়ক মোঃ আবু তাহেরের সভাপতিত্বে সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ শাহ জালাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ারুল হক অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সারোয়ার আলম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাইফুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাসেদুল ইসলাম, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডাঃ সাদেক আহমদ, যুগ্ম আহবায়ক খালেদ চৌধুরী, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রুহেল আহমদ চৌধুরী, সিরাজুল ইসলাম সিদ্দিকী, শরিফ খালেদ সাইফুল্লাহ্, মনসুর আলম চৌধুরী, নিখিল তালুকদার, সৈয়দ তফাজুল হোসেন, এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, আলিম উদ্দিন হালিম, সৈয়দ শাহেদ আলী, মোজাম্মিল আলী, ডাঃ আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম মুন্না, সাংবাদিত দুরুদ আহমদ, ইহাম মুজাহিদ, জামাদুর রহমান পাপন, চৌধুরী মোহাম্মদ মেরাজ, মাহমুদ এইচ খান, মোঃ ফজলে হাছান, কাজী লুৎফুল করিম, এস এম কামরুজাম্মান সৈকত । মতবিনিময় সভায় ৫৫টি সামাজিক সংগঠনে সমন্বিত সংগঠন সম্মিলিত উন্নয়ন পরিষদের এ মতবিনিময় সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো দরকার বলে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ শাহ্ জালাল তার বক্তব্যে বলেন জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন সমাজের শান্তির পরিবেশ যাতে বিঘিœত না হয় সে জন্য নাগরিক সমাজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা দরকার । তিনি মৌলভীবাজারের সামাজিক সংগঠন সমূহে সম্মনিত সংগঠন সম্মেলিত সামাজিক উন্নয়ন পরিষদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং এ সংগঠনের যুক্তিক দাবি। মৌলভীবাজারের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে তার সমর্থন ও সহযোগিতার আশ্রাস প্রদান করেন । সভাপতির বক্তব্যে মোঃ আবু তাহের জঙ্গীবাদ দমনে বাংলাদেশের সক্রিয়তা ও জিরো টলারেন্সর নীতি প্রশংসা করেন । পাশাপাশি জঙ্গীবাদ দমনে মৌলভীবাজার পুলিশ প্রশাসনের সাফল্যে প্রশংসা করেন। তিনি বলেন পুলিশ সুপার মৌলভীবাজার এর অসাধারণ নেতৃত্বের গুনে এবং জঙ্গীবাদ দমনে মৌলভীবাজারের সফলতা অর্জন সম্ভব হয়েছে। মাদক নির্মূলেও মৌলভীবাজারের আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা রয়েছে। মাদক নিয়ন্ত্রনে ধারাবাহিক সফলতা কামনা করেন এবং আগামী ৫ই আগষ্ট রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গনে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের মানববন্ধন সফল করতে জেলার পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান । এ দিকে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান এর সাথে ২৫ জুলাই মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের আহবায়ক মোঃ আবু তাহেরে সভাপতিত্বে সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব এর উপস্থাপনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডাঃ সাদিক আহমদ, যুগ্ম আহবায়ক খালেদ চৌধুরী স্বজন সমাবেশের জেলার উপদেষ্টা হুসাইন আহমদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজ সিদ্দিকী, নিখিল তালুকদার, দরুদ আহমদ, মোঃ জসিম উদ্দিন, আবুলক কালাম আজাদ, মাহমুদ এইচ খান, আলিম উদ্দিন হালিম, চৌধুরী মোহাম্মদ মেরাজ, মোঃ নাজমুল হুসাইন দুলাল হোসেন জুমান, এস এম কামরুজ্জামান সৈকত প্রমুখ । জেলা পরিষদের চেয়ারম্যান তার বক্তব্যে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ গঠিত হওয়ায় অভিনন্দন জানান । তিনি বলেন সুশীল সমাজ ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী হয় না । উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করণ দরকার । মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে উনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে । এ সময় তিনি সংগঠনের একাত্বতা ঘোষণা করেন।



মন্তব্য করুন