শতভাগ পাশের তালিকায় মৌলভীবাজারে শীর্ষে রয়েছে রায়পুর মাদরাসা

July 25, 2017,

এহসান বিন মুজাহির॥ কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থায় সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় এবছর মৌলভীবাজার জেলার ১১টি কওমি মাদরাসার ১৯৪ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফলাফলের দিক দিয়ে শীর্ষে রয়েছে মৌলভীবাজার জেলার জামেয়া ইসলামিয়ার রায়পুর মামরকপুর টাইটেল মাদরাসার শিক্ষার্থীরা।
রায়পুর মাদরাসার মুহাদ্দিস ও সহকারী শিক্ষাসচিব মাওলানা আব্দুল আহাদ চৌধুরী জানান-এবারের পরীক্ষায় আমাদের মাদরাসা থেকে ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে একটি মোমতাজ (Gcøvm), ), ৫ টি জায়্যিদ জিদ্দান, ৬টি জায়্যিদ, ৩টি মাকবুল পেয়ে সব শিক্ষার্থীরা পাশ করেছেন। জুবায়ের আহমদ নামের এক শিক্ষার্থী দাওরায়ে হাদিসে মোমতাজ পেয়েছেন। পাশের হার ১০০%। ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার মুহাদ্দিস, সহকারী শিক্ষাসচিব মাওলানা কারী হিলাল আহমদ জানান-এবছর বরুণা মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে ৮টি জায়্যিদ জিদ্দান, ১০ টি জায়্যিদ, ১৬ টি মাকবুল পেয়ে ৩৪ জন শিক্ষার্থী কৃতকার্য হন। অকৃতকার্যের তালিকায় রয়েছেন ১ জন। পাশের হার ৯৭%।
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম টাইটেল মাদরাসারশিক্ষক মাওলানা সাইফুর রহমান ফয়সল জানান-দারুল উলুম মাদরাসা থেকে এবছর ১০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তন্মধ্যে ৫টি জায়্যিদ, ২টি মাকবুল পেয়ে কৃতকার্য হন ৭ জন শিক্ষার্থী। অকৃতকার্যের তালিকায় রয়েছেন ৩ জন।
জামেয়া ইসলামিয়া কাওমিয়া দারুল হাদীস মুন্সিবাজার মাদরাসার শিক্ষক মাওলানা মাহফুজ আহমদ জানান-এ বছর মুন্সিবাজার মাদরাসা থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে ২টি জায়্যিদ, ২টি মাকবুল পেয়ে কৃতকার্য হন। অকৃতকার্যের তালিকায় রয়েছেন ২ জন।
জামেয়া আরাবিয়া ইসলামিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা মুফতি হাবিবুর রহমান জানার-আরাবিয়া মাদরাসা থেকে মোট ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। মাদরাসার শিক্ষকের কাছ থেকে এ পর্যন্ত ৩ টি জায়্যিদের খবর পেয়েছেন বলে তিনি জানান। সার্ভার সমস্যার কারণে সবছাত্রের ফলাফল দেখতে পারেননি বলে অভিযোগ করেছেন তিনি।
উল্লেখ্য যে, এবছর মৌলভীবাজার জেলায় আল-হাইআতুল উলইয়া লিল জামিআতিল কাওমিয়া বাংলাদেশ ও আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম সিলেট বিভাগ বোর্ড এর মোট ১৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আজ কওমী মাদরাসাসমুহের সম্মেলিত পরিক্ষা নিয়ন্ত্রণ কমিশন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর পক্ষ থেকে দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান ঘোষণার পর এই প্রথম ফলাফল প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com