হেলমেট পরিধান করুন নিরাপদ থাকুন বিষয়ক পথ সভা অনুষ্ঠিত
July 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মোটরসাইকেলে চালাচলের সময় মাথায় হেলমেট রাখার জন্য ফুল দিয়ে সচেতন করছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তাগন।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এক পথ সভার আয়োজন করেন,জেলা ট্রাফিক বিভাগ। সার্জেন্ট মোঃ কামরান হাসান রিয়াদ, এর পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাফিক ইনপেক্টর মোঃ মাহফুজ আলম।

একে এম শামসুজ্জামান এর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন টিএসআই আবুল কালাম, সার্জেন্ট মোঃ আল আমিন প্রমুখ। মৌলভীবাজারনাসীকে এবং মরটসাকেল চালকদেরকে সামনে রেখে বলেন সড়ক দূর্ঘটনা প্রতিরোধ সচেতনতা মূলক হেলমেট পরিধান করুন নিরাপদে থাকুন। সহযোগীতায় ছিলেন, মৌলভীবাজার ল্যাপ ওয়েল ফেয়ার ও রোটারেক্ট ক্লাব সদস্যবৃন্দ সরকারী কলেজ মৌলভীবাজার।



মন্তব্য করুন