সিলেটে সুলতানুল আউলিয়া হযরত শাহ্ জালাল মজরদদে ইয়ামেনি (রহ.)’র ৬৯৮তম বার্ষিক ওরশ মাহফিল ১২ ও ১৩ আগস্ট

July 26, 2017,

স্টাফ রিপোর্টার॥ সুলতানুল আউলিয়া, প্রাচ্যসূর্য্য, হযরত শাহ্ জালাল মজরদদে ইয়ামেনি (রহ.)’র ৬৯৮তম বার্ষিক ওরশ মাহফিল আগামী ১২ ও ১৩ আগস্ট শনি ও রোববার অনুষ্ঠিত হবে। নগরির দরগাহ মহল্লাস্থ দরগাহ শরীফ প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক মাহফিলের আখেরী মোনাজাত ১২ আগস্ট শনিবার দিবাগত রাত সোয়া ৩টায় শুরু হবে। বার্ষিক ওরশ মাহফিলে দেশ-বিদেশের সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত হয়ে অশেষ ফয়েজ-রহমত হাসিলের জন্য দরগাহ-ই হযরত শাহ্ জালাল মজরদদে ইয়ামেনি (রহ.)’র মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান বিশেষভাবে আহবান জানিয়েছেন।
এদিকে, বাংলাদেশ হযরত শাহ জালাল মজরদদে ইয়ামেনি (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোঃ আজমল আলী আউলিয়াকূল শিরোমনি হযরত শাহ্ জালাল মজরদদে ইয়ামেনি (রহ.)’র ৬৯৮তম বার্ষিক ওরশ মাহফিলে কাফেলা সহকারে অংশগ্রহণের জন্য সংগঠনের সর্বস্তরের সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com