মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগরে মনোনয়ন প্রত্যাশি এম এ রহিম

July 27, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার-৩ আসনে আগামী একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন প্রত্যাশি হিসাবে ইতি মধ্যে প্রচারণা শুরু করেছেন সাবেক ব্রিটিশ কাউন্সিলর, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরোগী ও সমাজ সেবক এম এ রহিম (সিআইপি)।
কয়েক দিন ধরে এম এ রহিম এর ভক্তরা ও দলীয় নেতাকর্মীরা তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা শুরু করেছেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে শুভাকাঙ্খিদের মধ্যে প্রার্থী হওয়ার দাবি জোরালো হচ্ছে। আর যাচাইও করছেন ভোটারদের কাছে তার জনপ্রিয়তা।
বহু গুণের অধিকারী ক্ষমতাশীল দলের জনপ্রিয় এ নেতা, স্বাধীনতা উত্তর সময়ে দেশ ও দলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। সে সময় তার নেতৃত্বে মৌলভীবাজারের প্রতিটি স্কুলে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ২০০৬ সালে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কারণে তাকে কারাবরন করতে হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেওয়ার জন্য বহির্বিশ্বে গণ-আন্দোলন গড়ে তুলেন। ৭ মে ২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে দেশে আগমন করলে বিনা অপরাধে এই নেতা ১৮ দিন কারাবরণ করেন।
সাবেক এই ব্রিটিশ কাউন্সিলর ১৯৯০ সালে লন্ডনে জাতির জনক বঁঙ্গবন্ধুর নামে ও বিদ্রোহী কবির নামে একটি স্কুল প্রতিষ্টা করেন। নিজ জন্ম ভূমি সদর উপজেলার সমশেরগঞ্জ এলাকায় এতিমদের জন্য প্রতিষ্টা করেছেন একটি মাদ্রাসা। যেখানে বিনা খরচে ছাত্ররা থাকা-খাওয়া ও লেখা পড়া করছে। এখান থেকে লেখাপড়া করে অনেক শিক্ষার্থী প্রতিষ্টিত হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
নানা কারণে মৌলভীবাজার জেলায় আলোচিত জনপ্রিয় এ নেতা এলাকাবাসীর উন্নয়নের জন্য নিজ এলাকায় একটি ডিগ্রী কলেজ, এগ্রোফার্ম, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্টান গড়ে তুলেছেন। অবহেলিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তার চেষ্টা অব্যাহত রয়েছে।
অভিমত জানতে যোগাযোগ করলে তিনি বলেন, মৌলভীবাজার-৩ আসনকে আধুনিক ও মডেল এলাকা হিসেবে বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। জননেত্রীর সযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের হাতকে শক্তিশালী করার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com