মসজিদে আকসায় ইসরাইলি হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র মজলিসের বিক্ষোভ

এহসান বিন মুজাহির॥ বিশ্বমুসলিম ঐক্য গড় আল আকসা রক্ষা কর, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, রক্তাক্ত আল আকসা জাগরে জাগ মুসলমান, ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব,’ শ্লোগানে শ্লোগানে কেঁপে ওঠে মৌলভীবাজার জেলা শহর।
শুক্রবার ২৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় কয়েকশ কর্মীদের নিয়ে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখা।
মসজিদে আল আকসায় ইসরাইলি হামলা ও নিরীহ মুসলমানদের উপন নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ, সাবেক জেলা সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, খেলাফত মজলিস মৌলভীবাজার শহর সেক্রেটারি মুহাম্মদ আবিদুর রহমান, জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক প্রমুখ।

জেলা সভাপতি ফরহাদ সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শহর ছাত্র মজলিস সভাপতি জাহিদুল ইসলাম, জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবদাল হোসাইন, শহর অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইমাদ উদ্দিন, সাবেক শহর বায়তুলমাল সম্পাদক হাফেজ আশিকুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি আবদুল করিম, কুলাউড়া উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম মামুন, সেক্রটারি মাহবুবুর রহমান, রাজনগর উপজেলা সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি হারুনুর রশিদ, কমলগঞ্জ উপজেলা সভাপতি শিহাব উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আতিকুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন