নিউজ টোয়েন্টিফোর এর ১ম বর্ষপূর্তি পালন

July 29, 2017,

স্টাফ রিপোর্টার॥ স্যাটেলাইট নিউজ চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটার মাধ্যে দিয়ে পালিত হয়।
২৮ জুলাই শুক্রবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সৈয়দ বয়তুল আলীর সভাপতিত্বে ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু,

 

অবজারভারের জেলা প্রতিনিধি অশোক কুমার দাশ, দেশটিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসনাত কামাল, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, সাংবাদিক আব্দুল আজিজ, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ। এ সময় বক্তারা নিউজ টোয়েন্টিফোরের সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com