মৌলভীবাজার সরকারি কলেজে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম ও তারুন্য মেলা

July 29, 2017,

২৯ জুলাই শনিবার মৌলভীবাজার সরকারি কলেজে সেন্টার ফর রিসার্চের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান দেশের সবচেয়ে বড় ইয়ুথ প্ল্যাটফর্ম ইয়ং বাংলার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭” এর ক্যাম্পাস এক্টিভেশন।কলেজ চত্বরে এক্টিভেশন বুথে চলে প্রোগ্রামটির রেজিস্ট্রেশন কার্যক্রম। সকাল ১০টা থেকে শুরু হয়ে এক্টিভেশন প্রোগ্রামের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রায় ৫০ টি সংগঠন নারীর প্রতি সহিংসতা, মাদকাসক্তি নিরাময়, শিশু শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন, মুক্তিযুদ্ধ, পরিবেশ সুরক্ষা, রক্তদান সহ ১৯টি ক্যাটাগরিতে তাদের নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
সিলেট বিভাগের বিভাগীয় কো-অর্ডিনেটর এবং জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৫ এর বিজয়ী মোহন রবিদাস ও বিজয় রুদ্র পাল নেতৃত্বে এবং মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র নির্মল রবিদাস,রাজেশ অলমিক,নিবলু দত্ত, পাপলু দেবনাথ,ইউনুস আলী,অচিন্ত পাল, রণজিৎ রবিদাস,রাজকুমার রবিদাস,অমিত মল্লিক,শাওন আহমেদ দীপ্ত দেবসহ একঝাক তরুণ স্বেচ্ছাসেবক এই এক্টিভেশন প্রোগ্রামে আয়োজন করে। বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক সংগঠনের কর্ণধাররা ইয়ং বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার জোর তাগিদ জানান
উল্লেখ্য দেশ জুড়ে সম্ভাবনাময় তারুণ্যেদিপ্ত যোগ্য নেতৃত্বের খোঁজে বেরিয়ে পড়েছে ইয়াং বাংলা।
এবার অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে ইয়াং বাংলার ওয়েবসাইট িি.িুড়ঁহমনধহমষধ.ড়ৎম-এ গিয়ে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট, ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন পোর্টালটি ১৬ মে থেকে ৩১ জুলাই ২০১৭ পর্যন্ত খোলা থাকবে। ২০১৪ সালে নভেম্বরে আত্মপ্রকাশ করে বাংলাদেশে তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। যেসব তরুণ নেতৃত্বের সংগঠন সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে, তাদের জাতীয় উন্নয়নের ধারায় সংযুক্ত করে ইয়াং বাংলা। ২০১৫ সালে ৩০টি সংগঠনকে দেয়া হয় প্রথম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। আরো ৩০টি সংগঠন পায় বিশেষ স্বীকৃতি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com