মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ।
শনিবার ২৯ জুলাই সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ জানান আগামী ৫ আগস্ট সকালে প্রেসক্লাব সম্মুখে নাগরিক সমাজের মানববন্ধন করা হবে ।
সংগঠনের সদস্য সচিব মুহিবুর রহমানের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক মোহাম্মদ আবু তাহের।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, সংগঠনের যুগ্ম আহবায়ক মেজর খালেদুর রহমান, এড. আব্দুল মতিন, জেলা আওয়ামীলগের সদস্য সৈয়দ আবদুল মালিকসহ প্রিন্ট,ইলেকট্রনিক মিযডিয়ার সংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ।
লিখিত বক্তব্যে বলা হয়, মৌলভীবাজার হচ্ছে পর্যটন, বনজ, খনিজ, চা ও আতর শিল্প প্রসিদ্ধ এলাকা। অথচ শিক্ষা ও স্বাস্থ্য খ্যাতে এই জেলা অবহেলিত। এজেলায় কোন বিশ্ববিদ্যালয় না থাকায় প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করে উন্নত উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, একটি সরকারি মেডিকেল কলেজ না থাকায় অনেক মেধাবী শিক্ষার্থীরা প্রাইভেট কলেজেও পড়ালেখা করতে পারছেনা। এছাড়াও জেলায় ২৫ লক্ষ মানুষের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব নয়। যার ফলে অনেক রোগীকে চিকিৎসার জন্য মৌলভীবাজারের বাইরে নেয়ার পথে মারা যায়। সুতরাং এখানে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন অতীব জরুরী।



মন্তব্য করুন