মৌলভীবাজারে ইয়াবা ও হিরোইনসহ আটক ১

July 29, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার শহর থেকে ১২০ পিছ ইয়াবা এবং ৫ পুরিয়া হিরোইনসহ মো:জাকির চৌধুরী (২৪) কে আটক করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি) ।শনিবার ২৯ জুলাই বেলা ১২ টায় শহরের পশ্চিমবাজারের হোসাইন এন্টার প্রাইজ স্যানিটারি দোকানের সামন থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাকির দক্ষিণ বর্ষিজোড়া এলাকার মৃত ফরিদ আলী চৌধুরীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপপরির্দশক সুকোমল ভট্রাচার্য্য ও মুমিন উল্ল্যাহ এর নেতৃত্বে গোপন সংবাদে শহরের পশ্চিমবাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিছ ইয়াবা ও ৫ পুরিয়া হিরোইনসহ তাকে আটক করা হয়।
মৌলভীবাজার ডিবি এএসআই মো: মমিন উল্ল্যাহ জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com