ছাত্রদল নেতা গাজী মারুফের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন
July 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ ৩০ জুলাই রবিবার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ একটি পুলিশ এসল্ট মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালত, মৌলভীবাজার-এ হাজিরা দিলে আদালত তাহার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী জানান জি আর ২৮৪/১৪ (সদর) একটি রাজনৈতিক ও পুলিশ এসল্ট মামলায় গাজী মারুফের জামিন অদ্য চাইলে আদালত জামিন না দিয়ে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। আমরা উক্ত আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মিছ কেইছ করে জামিন চাইব।



মন্তব্য করুন