মৌলভীবাজারে নারিকেল গাছ থেকে পরে যুবকের মৃত্যু

July 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নারিকেল গাছ থেকে পরে গিয়ে সৈয়দ সাইদুর রহমান (২২)  নামে এক যুবকের মুত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার ৩০ জুলাই শহরের বেরিরপাড় এলাকার ফিরুজ ডায়াগনষ্টিক সেন্টারের পিছনের একটি বাসার দেয়ালের ভিতর এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত সৈয়দ সাইদুর রহমানের দোলাভাই মোঃ ফজলুর রহমান । তিনি জানান, সন্ধ্যা সারে ৬টার দিকে সাইদুর রহমান নিজ বাসার দেয়ালের ভিতরের নারিকেল গাছে থেকে নারিকেল পারার জন্য  উঠতে গিয়ে পরে গিয়ে গুরুতর আহত হয় । পরে স্বজনেরা তাৎক্ষনিক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয় । নিহত সৈয়দ সাইদুর রহমান শহরের বেরির পার এলাকার ব্যবসায়ী সৈয়দ জাহাঙ্গির মিয়ার ছেলে বলে জানা যায়, ৮ ভাই-বোনের মধ্যে সাইদুর সবার ছোট।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com