প্রাথমিক শিক্ষা বিভাগের বৃক্ষ রোপন কর্মসূচী ২০১৭

July 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সারা দেশের মতো মৌলভীবাজার সদর উপজেলার ১৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে দেড় হাজার গাছের চারা রোপণ করা হয়।
২৩ জুলাই রবিবার বৃক্ষ রোপন কর্মসূচী ২০১৭ স্বতঃস্ফুর্ত ভাবে সকল কর্মকর্তা, শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এই কাজে অংশগ্রহণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আলীম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আহসান ও কিশলয় চক্রবর্তী এবং উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ মোঃ নেয়ামত উল্লাহ উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্ভোধন করেন।
উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলিমুন্নেছা, সহকারী শিক্ষক কল্পনা রানী আচার্য্য, শামছুন নাহার ছানী, রহিমা বেগম এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com