পহেলা আগস্ট বিশিষ্ট দানশীল মহিলা হাজি আমির”ন্নেছা মমতাজের তৃতীয় মৃতে্যু বার্ষিকী

বিশেষ প্রতিনিধি॥ পহেলা আগষ্ট বিশিষ্ট দানশীল মহিলা, প্রবীন আইনজীবী ও বর্ষীয়ান সাংবাদিক-কলামিষ্ট-মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিবের মাতা হাজি আমির”ন্নেছা মমতাজ এর তৃতীয় মৃত্যো বার্ষিকী। দুই হাজার চৌদ্দ সালের পহেলা আগষ্ট মরহুমার জেলা শহরস্থ বাসগৃহ “রসুলপুর হউসে”- বার্ধক্য জনিত ব্যাধিতে ভূগে মৃত্যোবরন করেন। মৃত্যোকালে তাঁর বয়স হয়েছিল প্রায় পঁচাশি বৎসর। মরহুমার মৃত্যোবার্ষিকী উপলক্ষে তাঁর প্রথম পুত্র মুজিবুর রহমান মুজিবের উদ্যোগে ঐদিন বাদ জোহর জেলা জামে মসজিদ এবং জেলা আইনজীবী সমিতির তিন নম্বর ভবন মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরন, বাদ আছর মরহুমার গ্রামের বাড়ি মিয়ার বাড়িতে কোরআন খতম, মিলাদ মাহফিল, কবর জিয়ারত, দোয়া ও শিরনী বিতরনের আয়োজন করা হয়েছে। মরহুমার মৃত্যো বার্ষিকী উপলক্ষে তাঁর দ্বিতীয় পুত্র সিলেটস্থ মৌলভীবাজার সমিতির সাবেক সভাপতি, রোটারিয়ান পাষ্ট প্রেসিডেন্ট আলহাজ¦ এম.এ. গনীর সুবিদ বাজারস্থ বাসভবনে দোয়ার আয়োজন করা হয়েছে।
মরহুমা হাজি আমির”ন্নেছা মমতাজ মৃৃত্যোকালে চার পুত্র, এক কন্যা ও অসংখ্য গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। তাঁর তিন ও চার নম্বর পুত্র জিল্লুর রহমান ও আলাউর রহমান স্বপরিবারে স্থায়ীভাবে বিলেত প্রবাসী। মরহুমার একমাত্র কন্যা জাহান আরা বেগম কুলাউড়া উপজেলাধীন সাদেকপুর খন্দকার বাড়ি নিবাসী বীর মুুক্তিযোদ্ধা খন্দকার সামছুর রহমান বাচ্চুর সঙ্গেঁ বিবাহ বন্ধনে আবদ্ধ।
মরহুমা হাজি আমির”ন্নেছা মমতাজ একজন ফরেজগার, ধর্ম্মপ্রাণ ও দানশীল মহিলা ছিলেন। তিনি জেলা জামে মসজিদস্থ শাহজালাল (র) এবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসা, দরগা মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্টানে লক্ষাধিক টাকা দান করেছিলেন।
মরহুমার তৃতীয় মৃত্যোবার্ষিকীতে তার সন্তানগনের পক্ষ থেকে তাঁর র”হের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।



মন্তব্য করুন