সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে ৩১ জুলাই সোমবার মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনোমা র”বাইয়াৎ এর সভাপতিত্বে ও সাধারণ সসম্পাদক বিশ্বজিৎ নন্দী’র পরিচালনায় নবীনবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু(অ্যাডভোকেট), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব র”মন, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথ,ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারন সম্পাদক মার”ফ হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক স্বর্নালী দাশ টুম্পা, পাঠাগার সম্পাদক আব্দুর রাকিব রিফাত।নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হায়দার হোসেন, সানজিদা আহমেদ সাদিয়া, রায়হান আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।



মন্তব্য করুন