মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী আটক

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ৩২পিছ ইয়াবাসহ সাজিদ উল্লাহ (৪২) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ৩১ জুলাই বিকেল ৩টার দিকে শমসেরনগর রোডস্থ কল্পনা সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাজিদ বর্ষিজুড়া এলাকার মো: খতিব উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোজাম্মেল হক এবং এএসআই মমিন উল্যাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ তাকে আটক করে। আসামীর ব্যবহৃত একটি মোটর সাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। সে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। সে শহরে এবং শহরের বাইরে মাদক পাচারের সাথে জড়িত ছিলো বলে জানা গেছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এএসআই মমিন উল্ল্যাহ জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।



মন্তব্য করুন