তিথি হত্যার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজে মানববন্ধন

August 2, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজের প্রাক্তন মেধাবী ছাত্রী জয়শ্রী রায় তিথিকে তার স্বামী আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের সরকারি কর্মচারী ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে নির্যাতনে আতœহত্যায় প্ররোচনাকারী রাজেশ রায় সহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বুধবার ২ আগষ্ট  সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বিরাট মানববন্ধনে অংশ নেয়। মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রফির সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন কলেজ সভাপতি সুবিনয় রায় শুভ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল আলী, ছাত্র ইউনিয়নের জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক পিনাক রঞ্জন দেব, মৌসুমী দাস, সাকিব আহমদ প্রমুখ।

পরে মানববন্ধনটি র‌্যালী আকারে মিছিল সহ প্রেসক্লাব সম্মুখে এসে অবস্থান করে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com