মৌলভীবাজারের শিশু নির্যাতনের ভিডিও ভূয়া

August 2, 2017,

ওমর ফারুক নাঈম॥ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের আব্দুল আলী নামের এক শিশুকে নির্যাতনের ভিডিওটি ভূয়া। বিষয়টি আব্দুল আলীর পরিবার ও পুলিশ প্রশাসন নিশ্চিত করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটিকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ছে। ভিডিওটিতে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে একটি শিশু।

মঙ্গলবার ১ আগষ্ট সরেজমিনে হাজিপুর গ্রামে গেলে জানা যায়, হাজিপুর ইউনিয়নের আব্দুল খালিকের ছেলে পারভেজ মিয়ার ট্রলি দীর্ঘ দুই বছর যাবৎ চালিয়ে আসছিল। সে ২৫ জুলাই মঙ্গলবার নির্যাতনের শিকার হয়।

কিন্তু ফেসবুকের ভিডিওটি কুলাউড়া উপজেলার আব্দুল আলী নির্যাতনের ভিডিও নয়। আব্দুল আলী শিশু নন ২২ বৎসরের যুবক। ইতিমধ্যে মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আহমদ, কুলাউড়া সার্কেল পুলিশ সুপার আবু ইউসুফ ও কুলাউড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আহমদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানের যে ঘটনাটি সেটা গ্যারেজের আর ভিডিওর যে ঘটনা সেটা কাচা রাস্তায়। এছাড়াও ভিডিওর লোকদের পোশাকের সাথে এখানের লোকদের কোন মিল নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com