দুর্জয় ক্লাব কর্তৃক অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকীকে দুর্জয় ক্লাব কর্তৃক
১ আগস্ট মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে মৌলভীবাজার শহরের ফায়ার এন্ড আইস রেস্টুরেন্টে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। দুর্জয় ক্লাবের সভাপতি মোঃ মেরাজ চৌধুরীর সভাপতিত্ত্বে, ও সাধারন সম্পাদক তাকবীর হোসাইন এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, তিনি বলেন, তরুনরা একতাবদ্ধ হয়ে কাজ করলে মাদক ও সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করা কষ্ট সাধ্য ব্যাপার নয়,সমাজের বিভিন্ন সামাজিক সমস্যার মধ্য অন্যতম সমস্যা হল মাদক, আর মাদক প্রতিরোধে দুর্জয় ক্লাবের মত একটি সামাজিক সংগঠন হতে পারে সুন্দর সমাজ বিনির্মানের কারিগর। মাদক কারও বন্ধু নয় আসুন মাদক প্রতিরোধ করি। দুর্জয় ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অতীতে যেভাবে ব্যক্তিগত, প্রশাসনিক ও সার্বিক সহযোগিতা করে এসেছেন, এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট আবু তাহের,বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী,শেখ বুরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির চেয়ারম্যান, মুহিবুর রহমান মুহিব,বাধন থিয়েটার মৌলভীবাজারের সভাপতি রুহেল আহমদ চৌধুরী,সাংবাদিক দুরুদ আহমদ,সাংবাদিক মাহমুদুর রহমান, দুর্জয় ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ সামাদ, সহ সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, সহ সভাপতি আল আমিন রাজু, যুগ্ন সাধারন সম্পাদক,মোঃ আব্দুল কালাম,সহ- সাধারন সম্পাদক ইউসুফ আহমদ জুয়েল, সোহেল আশরাফ, ও দুর্জয় ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য সামাদ আল মাহমুদ, সাইফুর রহমান, তানভীর,হেলাল, সোহেব আহমদ,
রইছ উদ্দিন,সুমন, তারেক আহমদ, ফাহিমা আক্তার তাহসিনা, ঝলক রঞ্জন দাশ,জামাল আহমদ,কামরুল আহসান, মেহেদি হাসান, সৈয়দ ওয়েছ প্রমূখ।



মন্তব্য করুন