মৌলভীবাজারে বিবার্তার ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার॥ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে উদযাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা ২৪ ডট নেটের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।
দিবসটি উপলক্ষে বুধবার ২ আগষ্ট শহরের আর,এস কায়রান রেষ্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।
বিবার্তার মৌলভীবাজার জেলা প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফের সভাপতিত্বে ও পাতাকুঁড়ির দেশের স্টাফ রিপোর্টার ওমর ফারুক নাঈমের পরিচালনায় বক্তব্য রাখেন
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি এসএম উমেদ আলী, পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি ও এটিএনবাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলা ট্রিবিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ ও ফটোনিউজবিডি ডটকমের সম্পাদক এমদাদুল হক।
এ ছাড়াও মৌমাছি কন্ঠের চিফ রিপোর্টার জাফর ইকবাল, রিপোর্টার মুবিন খাঁন, সাইক্লিং কমিউনিটির ইমন আহমেদ ও মিজান আহমেদ , মারুফ রাহমান সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন