চৌধুরীবাজার মাদ্রাসা নিয়ে লেখালেখি না করার আহবান

চৌধুরীবাজার মাদ্রাসা নিয়ে লেখালেখি না করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশের কেন্দ্রীয় মুহতারাম সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী কর্তৃক গঠিত কুলাউড়া উপজেলা ও পৌর আল ইসলাহ তালামীযের সার্ভিস কর্মকান্ড তদারকি করার লক্ষে গঠিত বিশেষ কমিটি।
২ আগষ্ট এক বিবৃতিতে কমিটির নেতৃবৃন্দ জানান চৌধুরীবাজার জিএস কুতুবশাহ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আইয়ূব আনসারী ও মাদ্রাসা পরিচালনা কমিটি এবং মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব কুতুবশাহ বাচ্চাপীর এর মধ্যে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে কুলাউড়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উদ্যোগে ২৭/০৭/২০১৭ইং তারিখ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি ও সভাপতির সাথে মাদ্রাসা সুপারের মধ্যকার সমস্যাটির সুন্দর সমাধান করা হয়। এ সমাধানের আলোকে মাদ্রাসা সুপার তার শারীরিক অসুস্থতার কারণে কমিটি বরাবর অব্যাহতিপত্র দাখিল করলে কমিটি তার অব্যাহতিপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি প্রদান করেন। সম্প্রতি আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, কিছু লোক অতি উৎসাহী হয়ে এ বিষয়ে অনলাইন, ফেইসবুক, ওয়াটসআপ গ্রুপ এবং বিভিন্ন পত্র পত্রিকায় পক্ষে বিপক্ষে লেখা লেখি করছেন। তাই অদ্য হতে এ ব্যাপারে আর কোন লেখালেখি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সবিনয় অনুরোধ রইল।



মন্তব্য করুন