ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার এর সংবর্ধনা অনুষ্ঠান

August 3, 2017,

স্টাফ রিপোর্টার॥ সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস মৌলভীবাজার এর ডিজিএম সুরজিত কুমার সাহা ও যমুনা ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ম্যানেজার নাবিল আহমদ এর বদলী উপলক্ষে এবং পূবালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজার এর সিনিয়র কর্মকর্তা ও ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য চিত্ত রঞ্জন দেব এর চাকুরী থেকে অবসর গ্রহণ উপলক্ষে ২ আগষ্ট  ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর মৌলভীবাজারস্থ কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংক অফিসার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মুসতাক আহমদ, পূবালী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও এজিএম মোঃ মনিরুল ইসলাম, সোনালী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মতি আহমেদ, ইসলামী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ সাইয়েদুর রহমান, প্রাইম ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক হারুনূর রশীদ চৌধুরী, ইউসিবিএল ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, আইসিবি ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ আইনুদ্দিন, ব্যাংক কর্মচারী ফেডারেশন মৌলভীবাজার এর সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এসোসিয়েশন এর প্রচার সম্পাদক মোঃ আকিবুল হোসেন। ব্র্যাক ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক সাইফুল আলম, ট্রাস্ট ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন সহ বিভিন্ন ব্যাংকের শাখা প্রধান ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com