অটোমোবাইল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা অটোমোবাইল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ আগষ্ট ৫টায় পৌর জনমিলন কেন্দ্রে মেকানিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুর রবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ,মেকানিক ফেডারেশনের সদস্য সচিব পিয়ার মাহমুদ,গোলাম হোসেন। প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসিন বলেন-সরকারী ভুমি মেকানিক ইউনিয়নের জন্য দেয়ার ব্যাপারে আমার সহযোগীতা থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভপতি মাহমুদ রায়হান কুতুব,আবজল মিয়া,যুগ্ন-সম্পাদক সাজন মিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ,সহ-সম্পাদক বাবু স্বপন দেব,অর্থ সম্পাদক বাবু অজিত চন্দ্র,ক্রীড়া সম্পাদক আব্দুল মুকিত,কার্যকরি সদস্য অলিউর রহমান,সাবেক সাধারণ সম্পাদক এম এ জামান টুটুল প্রমুখ। সাধারণ সভায় তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিটিকে অতি দ্রুত নির্বাচন সম্পন্ন করতে বলা হয়।



মন্তব্য করুন