ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার শহর শাখার সম্মেলন সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার শহর শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার ৫ আগষ্ট সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি প্রশান্ত দেব। ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সহ-সভাপতি রনি পালের সভাপতিত্বে ও সরকারি কলেজ সভাপতি সুবিনয় রায় শুভ এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্র ইউনিয়ন সাবেক কেন্দ্রীয় সহÑসভাপতি নিলিমেষ ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজু, সাংগঠনিক সম্পাদক মনশ্রী জুঁই, দপ্তর সম্পাদক সুমন, প্রচার সম্পাদক কনক দেব নাথ প্রমুখ।
সম্মেলনে শহর শাখার সভাপতি পদে পিনাক রঞ্জন দেব ও সাধারণ সম্পাদক মনিশা ওয়াহিদ নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আলী, সহ-সভাপতি কনক দেবনাথ, কোষাধক্ষ্য শিহাব আহমদ, দপ্তর সম্পাদক পরমা দেব পূজা সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি প্রশান্ত দেব।



মন্তব্য করুন