মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের উদ্যেগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা

August 6, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ২০১৭ সনের হজ্জ যাত্রীদের নিয়ে দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট।
শনিবার ৫ আগষ্ট সকালে রুমেল কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির হজ্জ বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন।
কর্মশাল শেষে হজ্জ যাত্রীদের মাঝে ট্রাষ্টের পক্ষে পবিত্র  হজ্জে¦

ব্যবহার সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, মৌলভীবাজার পৌর সভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডা: ছাদিক আহমদ,  ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী,নিবরাস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর পরিচালক আহমেদ বেলাল, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ-উদ-দিন।
প্রশিক্ষণে নিবরাস ইন্টারন্যাশনাল ট্রাভেলস, শহিদ ট্রাভেলস সহ বিভিন্ন এজেন্সির শতাধিক হজ্জ যাত্রী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com