এক সপ্তাহে জেলা ছাত্রদলের দুই নেতা কারাগারে

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে এক সপ্তাহের মাথায় জেলা ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুই নেতাই কারাগারে আছেন পুলিশ এসল্ট সহ বিভিন্ন মামলায়।
৩০ জুলাই থেকে ৬ আগষ্ট এক সপ্তাহের ভিতর কারাগারে গেলেন জেলা ছাত্রদলের তুমুল দুই নেতা। আর দুই নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠন। ৩০ জুলাই রবিবার কারাগারে গেলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক গাজী মারুফ আর ০৬ আগষ্ট রবিবার কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জলও গেলেন কারাগারে।
দলীয় সূত্রে জানা যায়, ৩০ জুলাই জি আর ২৮৪/১৪ (সদর) একটি রাজনৈতিক ও পুলিশ এসল্ট মামলায় গাজী মারুফের জামিন চাইলে আদালত জামিন না দিয়ে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। ০৬ আগষ্ট পুলিশ এসল্টসহ বিভিন্ন মামলায় মৌলভীবাজার আদালতে জামিনের জন্য গেলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।



মন্তব্য করুন