বন্যার কবল থেকে কৃষি ও কৃষক বাঁচাও দাবীতে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ দীর্ঘস্থায়ী বন্যার কবল থেকে কৃষি ও কৃষক বাঁচাও এই শ্লোগানে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
সোমবার ৭ আগষ্ট দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মৌলভীবাজার জেলা আহবায়ক আসম সালেহ সোহেল, হাছান আহমদ রাজা, সোহেল সামাদ পলাশ, জাকির হোসেন খাঁন, ফয়ছল আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ফেব্রুয়ারী মাস থেকে জেলার কুলাউড়া, জুরী, বড়লেখা, রাজনগর, সদর উপজেলা দফায় দফায় বন্যার কারণে ফসল নষ্ট হচ্ছে। আর এর মূল কারণ কুশিয়ারী নদীর উজানে বুড়িকিয়ারী বাঁধ নির্মাণ। তাই অবিলম্বে বুড়িকিয়ারী বাঁধ অপসারণের দাবী জানান তারা।
এছাড়া হাকালুকি ও কাওয়াদিঘি হাওর মহা পরিকল্পনার আওতায় আনা, মনুসহ বিভিন্ন নদ-নদী খনন করারও দাবী জানানো হয়।



মন্তব্য করুন