মৌলভীবাজার নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

August 7, 2017,

স্টাফ রিপোর্টার॥ সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতন-হত্যা-ধর্ষণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মৌলভীবাজারে।
৭ আগষ্ট সোমবার সকাল ১১.৩০ মিনিটে স্থানীয় শহীদ মিনার সম্মুখে উত্তরণ খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যেগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবনেতা এড. মাসুক মিয়ার সভাপতিত্বে ছাত্রনেতা প্রশান্ত দেবের সঞ্চালনায় বক্তব্য

 

রাখেন ছাত্র ইউনিয়ন নেতা মনশ্রী দেব জুই, উদীচী সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, খেলাঘর সভাপতি শাহাদাৎ হোসাইন, সিপিবি সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু প্রমুখ। বক্তারা বলেন দেশে যেভাবে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে তাতে কেউ কোথাও নিরাপদ নয়। আওয়ামীলীগের বিভিন্ন সহযোগি সংগঠনের সমালোচনা করে তারা বলেন অবিলম্বে এগুলো বন্ধের কার্যকরি উদ্যেগ সরকারকেই নিতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com