ইউনিয়ন পর্যায়ে সেবা কাজে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরন আলোচনা সভা

August 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ডিজিব্যল পিপল অর্গেনাইজেশন টু ডেপোলাপমেন্ট (ডিপিওডি) এর উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা ইউনিয়ন পর্যায়ে সেবা কাজে প্রতিবন্ধী ব্যক্তিদের  সম্পৃক্তকরন বিষযে ৪দিন ব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। (১,২,৩,৬ আগষ্ট) গিয়াসনগর,চাঁদনীঘাট,কনকপুর,চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ হলে রুমে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার ডিজিব্যল পিপল অর্গেনাইজেশন টু ডেপোলাপমেন্ট (ডিপিওডি) এর চেয়ারম্যান ইলিয়াছ আলীর সভাপতিত্বে অনুষ্টানে অতিথি ছিলেন  গিয়াসনগর ইউনিয়ন পরিষদ, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ, কনকপুর ইউনিয়ন পরিষদ,চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ  এর চেয়ারম্যান  রেজাউর রহমান চৌধুরী, আখলাই মিয়া, গোলাম মোস্তফা, তাজুল ইসলাম, প্র্রধান আলোচক বিপিকেএস,্এর প্রতিনিধি নবকুমার ঘোষ (ডিপিওডি) পরিচালক এমডি শাহীন মিয়া সহ প্রকৌশলী, শিক্ষক,এনজিও  প্রতিনিধি,্ইউনিয়ন স্বাস্থ্যকর্মী, মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ইউপি,সদস্য, ইমাম, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সরকারী/বে-সরকারী কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ গহন  করে। বক্তব্য রাখেন ডিজিব্যল পিপল অর্গেনাইজেশন টু ডেপোলাপমেন্ট (ডিপিওডি) চেয়ারম্যান মোঃ ইলিয়াছ সদস্য সচিব আবু শ্যামা প্রমুখ। বক্তরা বলেন ইমারত নির্মানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্য নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক র‌্যাম নির্মান,সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে দৃষ্টি প্রতিবন্ধীদের বই ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা চালু করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র সীমার নীচে রেখে মধ্যম আয়ের দেশে যাবো এটা আমরা ভাবতে পারি না। কেননা এরা আমাদেরই সমাজের একজন। অনুষ্ঠানে নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার-ডিপিওডি এর সহায়কগন এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সরকারী/বে-সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com