যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার পৌর কমিটি গঠন

হোসাইন আহমদ॥ যুগান্তর” স্বজন সমাবেশ মৌলভীবাজার পৌর কমিটি মঙ্গলবার দুপুরে শহরের শাহ মোস্তফা রোডস্থ স্থানীয় কার্যালয়ে শাকিল আহমদকে সভাপতি ও সৈয়দ রাফি আলীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রাসেল আহমদ কাউছার, শাহনাজ আক্তার রুবিনা, সহ-সাধারন সম্পাদক রায়হান আহমদ, কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মিঠুন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমদ, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সহ-দপ্তর সম্পাদক ইসরাত আহমদ হিমু, সাংস্কৃতিক সম্পাদক সৌমিক চক্রবর্তী ভিক্টর, প্রকাশনা সম্পাদক রনি দেবনাথ, সমাজকল্যান সম্পাদক শাওন দে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হান আহমদ, পাঠচক্র সম্পাদক কাজল চন্দ অনিক, মহিলা বিষয়ক সম্পাদিকা ইসরাত জাহান, সহ আরোও ৬জনকে কার্যকরী পরিষদের সদস্য করে কমিটি গঠন করা হয়।
পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রভাষক মোঃ সিতাব আলী, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, স্বজন সমাবেশ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান, সাংগঠনিক সম্পাদক মো: ফাহিম, সরকারি কলেজ সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর আলী, আশরাফুল ইসলাম, আবুল কালাম, এইচ এম সামাদ ও সাব্বির আলম প্রমুখ।



মন্তব্য করুন