হাকালুকি হাওরের জীববৈচিত্র পরিদর্শন

August 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের হাকালুকি হাওর এলাকার জীববৈচিত্রের উপর ধারণা লাভের জন্য সরেজমিন পরিদর্শন করেছেন জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাব-কমিটির সদস্যরা।
এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের জীব বৈচিত্র যখন চরম হুমকির সম্মুখীন। জেলার পাঁচটি উপজেলা নিয়ে বিস্তৃত। হাকালুকি হাওর দেশের বৃহৎ একটি মিঠা পানির জলাভুমি। এ হাওরে ছোট বড় ২৩৮টি বিল রয়েছে। বর্ষাকালে ২৫ হাজার হেক্টর আয়তন বিশিষ্ট হাওরে পতিত হয়েছে ১০ টি নদী। বিল ও নদীগুলো মাছ ও জীব বৈচিত্রে সমৃদ্ধ ছিল। বিলের পার ধানের ভান্ডার হিসেবে পরিচিত। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরের জীব বৈচিত্র দারুন ক্ষতিগ্রস্থ হয়। মার্চ মাসের অকাল বন্যায় বিলুপ্ত হয় নানা প্রজাতির দেশিয় মাছ।
৭ আগষ্ট সোমবার বিকেলে টিপু সুলতান এমপির নেতৃত্বে হাকালুকি হাওরের বিরালী খাল অভয়াশ্রম ও পর্যবেক্ষণ টাওয়ার পরিদর্শন করেন কমিটির সদস্য নবী নেওয়াজ এমপি ও মো. ইয়াসিন আলী এমপি। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে তাঁরা যুধিষ্টিপুর গ্রাম সংরক্ষণ দলের সদস্যদের সাথে মতবিনিময় এবং ক্ষুদ্র মুলধন অনুদান ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিনিধি দল কুলাউড়া ও জুড়ী উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। নয় আগস্ট সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট পরিদর্শন করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com