ঘুষ-দূর্নীতি, লুটপাট ব্যাংক ডাকাতি রুখে দাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

August 9, 2017,

স্টাফ রিপোর্টার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঘুষ-দূর্নীতি, লুটপাট-দখলদারিত্ব, অর্থপাচার-ব্যাংক ডাকাতি রুখে দাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি, বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার ৯ আগষ্ট বিকাল ৫.৩০ টায় চৌমূহনা পয়েন্টে সিপিবি জেলা সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও বাসদ সদস্য সচিব মুজাহিদ আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, বাসদ জেলা সভাপতি মঈনুর রহমান মগনু, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, নিলিমেষ ঘোষ বলু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com