বিষপান করে আত্মহত্যা

August 9, 2017,

ওমর ফারুক নাঈম কুলাউড়ায় বিষপান করে ছালেক মিয়া নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বুধবার ৯ আগষ্ট ভোরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দৌলতপুর এলাকার মৃত মোবারক আলীর ছেলে ছালেক মিয়া (৩৫) বিষ পান করে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। জমিজমা নিয়ে ভাইয়ের বউয়ের সঙ্গে তার মামলা চলছিল। ভোরে তিনি বিষপান করন। পরে তার ছেলে নুমান মিয়া কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে ছেলে মৌলভীবাজার সদর হাসপাতালে না নিয়ে ছালেক মিয়াকে বাড়িতে নিয়ে আসেন। সেখানে স্থানীয় ডাক্তার এসে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com