মৌলভীবাজারে যুব দিবস পালিত

August 13, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

শনিবার ১২ আগষ্ট সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্যালয়ে বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক কনফারেন্স হলে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা ক্রিয়া সংস্থার সভাপতি মিছবাহুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ।

এছাড়াও বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com