ছাত্রলীগকে নিয়ে প্রকাশিত মিথ্যা, সাজানো সংবাদের প্রতিবাদ

August 13, 2017,

মৌলভীবাজার তথা সিলেট অঞ্চলে জনপ্রিয় জাতীয় দৈনিক মানবজমিন। পত্রিকাটির কাছে আমাদের প্রত্যাশা, বস্তুনিষ্ঠতা, আস্থা অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুক্রবার ১১ আগস্ট সংখ্যার শেষ পৃষ্ঠায়, একই সাথে অনলাইনে ভার্সনে ‘মৌলভীবাজারে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ (ভিডিও সহ)’ শিরোনামে শ্রীমঙ্গল প্রতিনিধির বরাতে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

যা সম্পূর্ণ মিথ্যা, অনেকটা সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মানবজমিনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী সম্প্রতি ঘোষিত মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক এবং একটি গ্রুপের সক্রিয় কর্মী। জানামতে তিনি দলের অন্যান্য কর্মকান্ডের পাশাপাশি মিডিয়া উইংয়ের কাজে ন্যস্ত। যে কারণে তিনি দলীয় মিশন হিসেবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনির সাথে সাধারণ সম্পাদক হিসেবে আমাকে জড়িয়ে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করেছেন।

বৃহস্পতিবার আমি এবং আমার সভাপতির অনুসারীদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ছাত্রলীগের কোন কর্মী আহতও হয়নি। বাস্তবে আমি এবং জেলা ছাত্রলীগের সভাপতির মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত সমঝোতা এবং সম্পর্ক খুবই ভালো। এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সুসংহত অবস্থায় আছে। আমরা দেশপ্রেম, মানবিকবোধ, আদর্শিক, সর্বোপরি ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছি।

সিলেটে শিবিরের ন্যাক্কারজনক বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল শেষে আমি চলে যাই। যতটুকু জেনেছি পরে সভাপতি আসাদুজ্জামান রনির অনুসারী জুনিয়র কয়েকজন ছেলেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির জেরে কথা কাটাকাটি হয়েছে। তবে মারামারির ঘটনা বা কেউ আহত হয়নি। এতে আমি বা আমার অনুসারী কর্মীদের কোন সংশ্লিষ্টতা নাই।

এই সংবাদে আমি এবং ছাত্রলীগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরী করার জন্য জেলা বিএনপি নেতা এবং মানবজমিনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী এ কাজটি করেছেন।

আরেকটি বিষয় ধাক্কা লেগেছে যে দৈনিক মানবজমিনে আমার জানামতে মৌলভীবাজারে একজন স্টাফ রিপোর্ট এবং একজন জেলা প্রতিনিধি রয়েছেন। এরকম বড় কোন ঘটনা ঘটলে তাঁরা নিশ্চয় নিউজটি করতেন। কিন্তু শ্রীমঙ্গল থেকে উপজেলা প্রতিনিধি কেন এরকম একটা নিউজটা করলেন তা তাঁর রাজনৈতিক মিশনটি সহজেই অনুমেয়। তাছাড়া প্রথম আলোসহ জাতীয় অন্যান্য দৈনিক পত্রিকা এবং টেলিভিশনে তো এরকম কোন সংবাদ করেনি। সেরকম কিছু হলে নিশ্চয় তাঁরা সংবাদ করতেন।

তাছাড়া উল্লেখিত সংবাদে পুলিশের বক্তব্যেও আমাকে সংশিল্ট করে কোন বিষয় আসেনি। প্রতিবেদক ইন্ট্রোতে আমাকে জড়ালেও পুরো সংবাদ জুড়ে আমি বা আমার কোন অনুসারীর সংশ্লিষ্টা প্রমাণ করতে পারেননি। আপনাদের মৌলভীবাজারের স্টাফ রিপোর্টার কিংবা জেলা প্রতিনিধি দিয়ে বিষয়টি অনুসন্ধান করলে আমার বক্তব্য বা প্রকৃত সত্যটি জানতে পারবেন।

প্রকৃতপক্ষে ছাত্রলীগের উপর সিলেটে শিবিরের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনকে এবং ছাত্রলীগকে কলুষিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে এই সংবাদটি করেছেন। আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমার প্রতিবাদলিপিটি প্রচারের জন্য সম্পাদক মহোদয় বরাবরে সবিশেষ অনুরোধ করছি। -প্রেস বিজ্ঞপ্তি।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com