মৌলভীবাজারে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

August 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলায় বাসের ধাক্কায় তালেব আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
১৩ আগষ্ট রোববার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের জগন্নাতপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত তালেব আলী রাজনগর উপজেলার মহলাল গ্রামের মৃত আছর আলীর ছেলে।
এ ঘটনায় চালক আব্দুল মালেক (৪৮) কে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোক।
স্থানীয়রা জানান, সকালে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি গাড়ি পথচারী তালেবকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসার্ধীন অবস্থায় বেলা দেড়টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মিনারা আক্তার পপি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com